লগ ইন
 

Logo

Social and Cultural Development Foundation (SCDF) এর তথ্য সমূহ

সতর্কীকরণ নোটিশ

সতর্কীকরণ নোটিশঃ-


বিষয়ঃ প্রতারক চক্র ও ভুয়া লেনদেন হতে সাবধানতা অবলম্বন প্রসঙ্গে।

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের (গ্রাহক/কর্মী/সাধারণ জনতা) অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে
কিছু প্রতারক চক্র আমাদের প্রতিষ্ঠান সোশ্যাল এন্ড কালচারাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস.সি.ডি.এফ) এর নাম
লোগো ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার চেষ্টা করছে।

তারা বিভিন্ন ভুয়া মোবাইল নম্বর, ফেসবুক পেজ, ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে চাকরি
দেওয়ার নামে, লোন দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
উল্লেখ থাকে যে আমাদের বর্তমানে লোন প্রদানের কোন কার্যক্রম চালু নেই এবং দিনাজপুর জেলার
বাহিরে অন্য কোথাও অফিস নেই। পূর্ববর্তী পরিচালনা
পর্ষদ এর সময়কার সকল কর্মকর্তা, কর্মচারী ও অংশীদারদের সঙ্গে- সকল ধরনের চুক্তি পত্র বাতিল
করা হয় আইনি
ভাবে যা জাতীয় পত্রিকা 'দৈনিক এশিয়ার বাণী'
(বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, পৃষ্ঠা নং ৬, কলাম ৩)-এ প্রকাশিত হয়।।
এরই প্রেক্ষিতে কিছু অসাধু ব্যক্তি এ ধরনের কার্যক্রম করছে বলে আমাদের ধারণা।
তাই সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে
আমাদের অফিসিয়াল নাম্বার ০১৭৩৭-০০৩৫৫৫ - এবং অফিসিয়াল
ওয়েব সাইটে (https://www.dinajpurngos.com/ngos/informations/scdf_)
ভিজিট করে সঠিক বিষয়টি জেনে নিন।

আমাদের অনুমোদিত মাধ্যম ব্যতীত অন্য কোন উপায়ে কারো সাথে লেনদেন করে
প্রতারিত হলে তার জন্য- এস.সি.ডি.এফ কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবেনা।
কোন ব্যক্তি বা চক্রের আচরন সন্দেহজনক মনে হলে অবিলম্বে আমাদের
অফিসিয়াল নাম্বার- ০১৭৩৭-০০৩৫৫৫ অথবা নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।


ধন্যবাদান্তে-
শাওন শাহনাজ
নির্বাহী পরিচালক
সোশ্যাল এন্ড কালচারাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
দিনাজপুর